ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলোচিত কৃষক মাফুজার হত্যায় ৯ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ২১ সেপ্টেম্বর ২০২২
আলোচিত কৃষক মাফুজার হত্যায় ৯ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গার আলোচিত কৃষক মাফুজার শেখ (৪০) হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বাবর আলী (৭৩), মো. সাদ্দাম হোসেন (৩৩), মাসুদ শেখ (৫৩), মাহমুদ শেখ (৪৩), টেপু শেখ (৫৮), জুয়েল শেখ (৩৩), সাত্তার শেখ (৮৩),আবু তালেব শেখ (৪৩) ও সৈয়দ নেপুর আলী (৩৮)। তাদের সবার বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আটকবানা গ্রামে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। রায় প্রদানের পর তাদের পুলিশি প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

Advertisement

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২১ জুন ওই গ্রামে একটি মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে মাফুজার শেখ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান। এ ঘটনায় মাহফুজার শেখের চাচা মোক্তার শেখ (৭৬) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সহকারী কৌশলী (এপিপি) নওয়াব আলী বলেন, ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২/১৪৯ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে এ আদেশ দেয় আদালত।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!