[ দেশজুড়ে ]
মীরসরাইয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী বাস উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে মীরসরাই উপজেলার ফেনাপুনি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- আছিয়া বিবি, ফিরোজা বেগম এবং লিপি বিবি। এছাড়া বাকিদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, রাতে মীরসরাইয়ের ফেনাপুনি ব্রিজের দক্ষিণে রবিশাল-চট্টগ্রাম রুটের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উল্টে পড়ে। এতে ২০ যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মীরসরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠান।
.png)
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলমগীর জানান, চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!