[ দেশজুড়ে ]
বালতির পানিতেই রশনীর ‘শেষ খেলা’, মা পেলেন নিথর দেহ
ফাইল ছবি
বাড়ির উঠানে খেলছিল দেড় বছরের রশনী। খেলতে খেলতেই ঢুকে পড়ে বাথরুমে। পানিভরা বালতি ধরে দাঁড়ানোর চেষ্টা করে। তখনই পড়ে যায় বালতিতে। ঘরের কাজ শেষে খুঁজতে খুঁজতে মেয়ের নিথর দেহ পেলেন মা।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার গ্রামে। রশনী আক্তার একই গ্রামের এমদাদুল হকের মেয়ে।
মৃতের চাচা আব্দুস সাত্তার বলেন, দুপুরে বাড়ির উঠানে খেলছিল রশনী। মেয়েকে রেখে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন মা তানিয়া বেগম। একপর্যায়ে উঠানে মেয়েকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে বাথরুমে গিয়ে মেয়েকে দেখেন। ততক্ষণে নিস্তব্ধ হয়ে যায় রশনীর দেহ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!