ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালতিতে চুবিয়ে ‌সন্তান হত্যা: মা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০, ২৪ ডিসেম্বর ২০২১
বালতিতে চুবিয়ে ‌সন্তান হত্যা: মা গ্রেফতার
গ্রেফতার ছালেহা বেগম পলি। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে চার মাস বয়সী শিশু পুত্রকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা ছালেহা বেগম পলিকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী মাগুরা নামক গ্রাম থেকে তাকে গ্র‌েফতার করা হয়।

Advertisement

এর আগে ১৯ ডিসেম্বর বরিশালের গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের বড়দুলালী গ্রামে চার মাসের পুত্র সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায় মা ছালেহা বেগম পলির বিরুদ্ধে।  

স্থানীয়রা জানায়, সন্তান জুবায়ের জন্মের পর থেকেই মা পলি বেগম বিভিন্ন সময় জুবায়েরকে মেরে ফেলার স্বপ্নাদেশ পেতেন বলে স্বজনদের একাধিকবার জানান। এর জন্য স্থানীয়ভাবে হুজুরের ঝাড়ফুঁক চিকিৎসা দেন স্বজনরা। তবে ১৯ ডিসেম্বর রাত ১১টার পর থেকেই শিশুপুত্র জুবায়েরকে তারা খুঁজে পাচ্ছিলেন না। গভীর রাতে পার্শ্ববর্তী গোয়াল ঘরের পানি ভর্তি বালতির মধ্যে চুবিয়ে হত্যা করা হয় শিশুটিকে। রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় পরদিন সোমবার গৌরনদী থানায় হত্যা মামলা করে জুবায়েরের বাবা সাগির হোসেন তালুকদার। ঘটনার পর থেকে পলাতক ছিলেন মা ছালেহা বেগম পলি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!