ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশে পুকুরে ভাসছিল ইস্রাফিল 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ২৫ সেপ্টেম্বর ২০২২
বাড়ির পাশে পুকুরে ভাসছিল ইস্রাফিল 
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর সদর উপজেলায় পুকুরে ডুবে ইসরাফিল হোসেন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার সন্ধ্যায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইসরাফিল হোসেন মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউপির শিমুলতলা গ্রামের শাহাজান আলীর ছেলে।

ইসরাফিলের মা মুন্নি খাতুন জানান, দুপুরের দিকে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায় ইসরাফিল। মনে করেছিলাম পাশের বাড়িতে খেলতে গেছে। ওই সময় খুব একটা খোঁজও নেয়া হয়নি। সন্ধ্যার দিকে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে আমাদের খোঁজ দেয় প্রতিবেশীরা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!