রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি বলেন, শহিদুল ইসলাম আকাশ হত্যার ঘটনায় মূলহোতা মামুনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
.png)
সোমবার সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকির হাট এলাকায় নিজ দোকানে আকাশকে কুপিয়ে আহত করেন মামুন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানেই রাত ৯টার দিকে তিনি মারা যান।
আকাশ হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।