নিহত আকাশ একই ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় নিজ দোকানে আকাশকে কুপিয়ে আহত করেন একই এলাকার মামুন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানেই রাত ৯টার দিকে তিনি মারা যান।
.png)
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই বাতেন বলেন, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।