ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউপি সদস্যের জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২২
ইউপি সদস্যের জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচরে ইউপি সদস্যের জানাজায় যাওয়ার পথে পিকআপের ধাক্কায় মো. নূর উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার সকালে পৌনে ১০টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের সেন্টার সংলগ্ন দুলাল মিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪৫ বছর বয়সী নূর উদ্দিন সুবর্ণচরের চরমজিদ গ্রামের গ্লোব বাজার এলাকার কোরবান আলী মাঝির ছেলে।

Advertisement

স্থানীয়রা জানায়, শনিবার রাতে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) সাইফুল ইসলাম ফরহাদ। রোববার সকাল ১০টার দিকে নিজ গ্রামে জানাজার সময় নির্ধারণ করা হয় তার।

মেম্বারের জানাজায় অংশ নিতে উপজেলার সেলিম বাজার থেকে পূর্ব চরবাটা গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন নূর উদ্দিন। সোনাপুর-চেয়াম্যান ঘাট সড়কের সেন্টার সংলগ্ন দুলাল মিয়ারহাট এলাকায় পৌঁছালে তাকে ধাক্কা দেয় একটি পিকআপভ্যান। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন আশপাশের লোকজন। সেখানে দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, বিষয়টি কেউ জানাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!