ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রী অদিতার খুনি ও ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২২
স্কুলছাত্রী অদিতার খুনি ও ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ
ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নিজ বাসায় স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে হত্যা ও ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

রোববার দুপুরে জেলা শহর মাইজদীর টাউনহল মোড় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা জড়ো হয়ে খুনি ও ধর্ষকের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন।  

Advertisement

ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গত বৃহষ্পতিবার জেলা শহর মাইজদীতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতাকে গলা কেটে হত্যা করা হয়। নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক গৃহ শিক্ষক আবদুর রহিম রনিসহ ইসরাফিল, তার ভাই সাঈদকে গ্রেফতার করে। 

শুক্রবার আদালত রনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি রনি হত্যার কথা স্বীকার করে। পরে শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ এর আদালত আসামি রনি ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!