ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীর ছদ্মবেশে থাকা যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২২
নারীর ছদ্মবেশে থাকা যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ছবি: সংগৃহীত

নারীর ছদ্মবেশে থাকা তুষার মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) সিলেট নগরের সোবহানীঘাট এলাকার সবজিবাজার সংলগ্ন জায়গা থেকে ভোররাতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তুষার মিয়া ময়মনসিংহ জেলার আবুল হাশেমের ছেলে ও নগরের খাসদবির সাজু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন। 

নিহতের বড় ভাই হিমেল আহমদ রাফি বলেন, আমার ভাই হিজড়া নয়। কিন্তু সে হিজড়াদের সঙ্গে চলাফেরা করত। রাতে ভাইকে কয়েকজন হিজড়া বের করে আনে। এরপর কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা নেই।

Advertisement

সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ওসি মো. আলী মাহমুদ বলেন, নিহত তুষার নারীর ছদ্মবেশে তৃতীয় লিঙ্গের লোকজনদের সঙ্গে চলাফেরা করতেন। ভোররাতে ওইখানে তিনিসহ আরো ৩-৪ জন ছিলেন। ধারণা করা হচ্ছে, তাকে গলায় রশি দিয়ে হত্যা করা হয়েছে। তাছাড়া ধস্তাধস্তিরও আলামত মিলেছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিলেট হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!