ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি আটক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২২
গোপালপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি আটক
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের গোপালপুরে জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে গোপালপুর উপজেলার রামজীবনপুর গ্রাম থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রামজীবনপুর গ্রামের আরিফুল ইসলাম, মমিনুল ইসলাম, সুমন এবং আইয়ুব আলী।

গোপালপুর থানার এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামজীবনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

Advertisement

এ বিষয়ে গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জুয়াসহ সব প্রকার অপরাধ দমনে গোপালপুর থানা পুলিশ তৎপর রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!