[ দেশজুড়ে ]
নোয়াখালীতে আসর থেকে ৭ জুয়াড়ি আটক
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সদর উপজেলা থেকে সাত জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তাস ও ৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নোয়াখালী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মৌজা গ্রামের ঠক্কর এলাকার নির্মাণাধীন স্বপ্নীল কটেজে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ৬ নম্বর নোয়াখালী ইউপির আবুল হাশেমের ছেলে আবদুল জলিল , মৃত এমলাক হোসেনের ছেলে আলমগীর হোসেন , মো. খোকনের ছেলে আবদুর রশিদ, মৃত সফি উল্যাহর ছেলে সুমন, মৃত মফিজ উল্যাহর ছেলে আবদুল করিম, তিরানব্বই শল্যা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম ও আবদুল্যাহপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মামুন।
.png)
নোয়াখালী পুলিশ সুপার এসপি শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!