হবিগঞ্জে সরঞ্জামসহ ১৩ জুয়াড়ি আটক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জুয়া খেলার সরঞ্জাম ও টাকা। শনিবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব।
তিনি জানান, শনিবার ভোরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল মন্নানের বাড়িতে জুয়ার আসর বসেছে এমন সংবাদ পায় পুলিশ। পরে তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩ জন চিহ্নিত জুয়াড়িকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়ার সরঞ্জামসহ বেশ কিছু নগদ টাকা।
আটককৃতরা হলেন দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে ফরিদ মিয়া, একই এলাকার মাজেদ আলীর ছেলে আব্দুল মন্নান, মোস্তফা আলীর ছেলে কবির মিয়া, মোস্তফা আলীর ছেলে শফিকুল ইসলাম স্বপন, আওয়াল মিয়ার ছেলে লিপু মিয়া, মন্নান মিয়ার ছেলে সুমন মিয়া, একই উপজেলার চরনুর আহমদ গ্রামের রমিজ আলীর ছেলে জুয়েল মিয়া, বিরামচর গ্রামের আতিকুল্লা মিয়ার ছেলে মাহফুজ মিয়া, মালু মিয়ার ছেলে আবদাল মিয়া, আব্দুল মালেকের ছেলে সুজন মিয়া, পশ্চিম নসরতপুর এলাকার আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক, যাত্রাবড়বাড়ি এলাকার মিরাজ মিয়ার ছেলে জবরু মিয়া, দরিয়াপুর এলাকার আব্দুস সালামের ছেলে জুয়েল মিয়া।
.png)
ওসি আরো জানান, জুয়াড়িদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।