[ দেশজুড়ে ]
রাণীনগরে তিন জুয়াড়ি আটক
আটককৃত তিন জুয়াড়ি- ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- ঐ উপজেলার রাতোয়াল গ্রামের আহম্মেদ আলীর ছেলে রাজু আহম্মেদ, করজগ্রাম সখিনপাড়া গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে সবুজ মন্ডল ও করজগ্রাম দোগাছিপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে ইউনুছ আলী।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, করজগ্রাম সরদার ভিটা এলাকায় জুয়া খেলা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে তিন জুয়াড়িকে আটক করা হয়। ঐ সময় জুয়ার সরঞ্জাম, ২৩ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
.png)
আটককৃতদের বিরুদ্ধে মামলা করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!