হরদম চলছিল জুয়া, হানা দিয়ে ধরল পুলিশ
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মিয়াখান নগর সাবান ফ্যাক্টরি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মো. শাহ আলম, মো. কামাল হোসেন, মো. খোকন মিয়া, মো. রবিউল হাসান, মো. বাকের, মো. ভাসানী, মো. জামাল, মো. ফারুক, মো. জাবেদ, মো. জাহাঙ্গীর, মো. সাগর, মো. জাহাঙ্গীর, মো. ফরহাদ, মো. শরীফ, মো. জুয়েল, মো. জাবেদ, মো. ইব্রাহিম, মো. শাকিল, মো. রুবেল, মো. আরিফ, মো. ইমন, মো. টিপু সুলতান, মো. আবু ও মো. ওসমান।
বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিয়াখান নগর সাবান ফ্যাক্টরি এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৪ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে তাসের বান্ডিল ও ১৭ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।
.png)
অন্যদিকে, মঙ্গলবার রাতে নগরীর নয়াবাজার ও টাইগারপাসের পলোগ্রাউন্ড এলাকা থেকে ডাকাত দলের সাত সদস্যকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
আটকরা হলেন- মোহাম্মদ রকি, রফিকুল ইসলাম বাপ্পি, সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম তপু, মোহাম্মদ সাহাবুদ্দিন ও তাজুল ইসলাম।
পুলিশ জানায়, জুবলি রোডে ব্যাংক ফেরত এক ব্যক্তিকে অস্ত্রের ভয় দেখিয়ে এক লাখ টাকা লুটের ঘটনায় অভিযানে নেমে চক্রের সাত সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি টিপ ছোরা ও লুণ্ঠিত ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।