[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
ফাইল ফটো
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ডোবা থেকে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কোকডহরা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি উপজেলার কোকডহরা ইউনিয়নের বলধী জোয়ার্দার পাড়া গ্রামের আনছের আলীর স্ত্রী বুড়িতনের বলে শনাক্ত করেন তার বড় মেয়ে রাবেয়া।
স্থানীয়রা জানান, ঐ ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে লাশটি গত দুইদিন ধরে নিখোঁজ হওয়া বলধী গ্রামের আলীর স্ত্রী বুড়িতনের বলে শনাক্ত করেন তার বড় মেয়ে রাবেয়াসহ পাঁচ মেয়ে।
.png)
নিহতের বড় মেয়ে রাবেয়া জানান, গত রোববার সকাল থেকে তার মা বুড়িতন নিখোঁজ ছিলেন।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বুড়িতন দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তার মেয়েরা।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!