ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২২
রাতে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
গ্রেফতার ধনিময় ত্রিপুরা ও সমুয়েল ত্রিপুরা

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান। এর আগে মঙ্গলবার রাতে এ ঘটনায় মামলার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার বিকাশ কান্তি ত্রিপুরার ছেলে ধনিময় ত্রিপুরা ও একই উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়ার বিক্রম ত্রিপুরার ছেলে সমুয়েল ত্রিপুরা।

Advertisement

জানা গেছে, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মধুপুর মুসলিমপাড়া এলাকায় ভাড়া বাসায় মেয়েকে রেখে গ্রামের বাড়ি বেড়াতে যান পরিবারের সদস্যরা। একই দিন রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে বের হলে ভুক্তভোগীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তারা। পরে প্রতিবেশীদের কাছে ঘটনা জানতে পেরে বাসায় ফিরে ভুক্তভোগীর কাছে জিজ্ঞেস করেন তার মা। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

 খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান জানান, মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা দুইজনকে আসামি করে মামলা করেছেন। পরে একই দিন অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!