ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানি ভর্তি বালতিতে পড়ে প্রাণ গেল শিশুর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২২
পানি ভর্তি বালতিতে পড়ে প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে পানি ভর্তি বালতিতে পড়ে তৃষা নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু তৃষা একই গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে।

মৃত শিশুর চাচা ইসমাইল হোসেন জানান, বাড়ির উঠানে গোসলের জন্য বালতি পানি ভর্তি করে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে দুপুরের কোনো এক সময় তৃষা খেলতে গিয়ে বালতির পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তাকে বালতির পানিতে পড়ে থাকতে দেখা যায়। তৃষাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কালীগঞ্জ থানার এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!