ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খড়ি কুড়াতে গিয়ে নিথর হলেন রশিদা

মেহেরপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২২
খড়ি কুড়াতে গিয়ে নিথর হলেন রশিদা
ছবি: ডেইলি বাংলাদেশ

বাড়ির পাশে ফার্নিচারের কারখানাতে খড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন রশিদা খাতুন নামে এক নারী। তিনি মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিন আলী মোহাম্মদ এর স্ত্রী। 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, ওই নারী ভোরের দিকে বাড়ির পাশে মামুনের ফার্নিচারের কারখানার ভেতরে খড়ি কুড়াতে যান। কাঠের ডিজাইন কাটা মেশিনের পাশের খড়ি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

ভোর বেলায় মুসল্লিরা নামাজ পড়ে আসার পথে রশিদা খাতুনের মরদেহটি দেখতে পান। পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার কর হয়। 

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!