রোববার সকাল ৭টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর গ্রামের স্বপন গৌস্বামির ছেলে সুমন গৌস্বামি ও একই এলাকার গৌরাঙ্গ বনিকের ছেলে মোহন বনিক।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু।
.png)
তিনি বলেন, সকালে উপজেলার শশই এলাকায় একটি তেলের টেং লরি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় তেলের টেং লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোর দুই যাত্রী মারা যান। এ সময় অন্তত আরো ১০ জন আহন হন। আহতদের হবিগঞ্জের মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে বলে জানান তিনি।