[ দেশজুড়ে ]
সীমান্তে পাচারের সময় ২১০ কেজি ইলিশ মাছ জব্দ
শুল্ক স্টেশন -ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করার সময় ২১০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শনিবার (১ অক্টোবর) রাতে সীমান্তবর্তী বাউর পাথর গ্রামের একটি বাড়ি থেকে মাছগুলো উদ্ধার করা হয়েছে।
ইলিশ মাছ জব্দ করার বিষয়টি রোববার বিকেলে নিশ্চিত করেছে বিজিবি।
পরশুরাম পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম জানান, শনিবার রাতে ভারতে পাচার করার সময় বিজিবির সদস্যরা ২১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে শুল্ক স্টেশনের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
.png)
বিজিবি মজুমদার হাট কোম্পানির কমান্ডার সুবেদার মুনিরুজ্জামান জানান, ভারতে পাচারের সময় ২১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাছ রেখে পালিয়ে যায়। এ কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!