ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কবিরহাট থেকে টিসিবির ৭ হাজার লিটার তেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৪৩, ৩ অক্টোবর ২০২২
কবিরহাট থেকে টিসিবির ৭ হাজার লিটার তেল উদ্ধার
ফাইল ফটো

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে ৭ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ অক্টোবর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়ার ৭দিন পর এ তেল  উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ সিটি মেইল থেকে ১৪ হাজার ২০০ লিটার তেল নিয়ে রংপুরে টিসিবির আঞ্চলিক ডিপোতে নেওয়ার পথে চালকের যোগসাজশে তেল বিক্রি করে দেওয়া হয়।

পরে রোববার এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাটের নবগ্রামের শাহ আলম বেপারী বাড়ি ও গাজীর খেয়ার নুর উদ্দিনের মুদি দোকান, দিদারের দোকানসহ কয়েকটি স্থানে তল্লাশি করে চোরাইকৃত তেলের অর্ধেক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত কবির, দিদার ও শাহআলম ব্যাপারীকে গ্রেফতারসহ ও বাকি তেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলামবলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানা পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!