ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ৬ অক্টোবর ২০২২
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
কুপিয়ে হত্যা-প্রতীকী ছবি

খুলনা মহানগরীর চানমারি খ্রিস্টান পাড়া এলাকায় পলাশ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ১টায় দিকে পলাশ ও সৌরভ নামে দুই যুবককে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যায়।

নিহত পলাশ লবণচরা ২নং গলি ভুতের আড্ডা এলাকার বাসিন্দা শিপনের ছেলে।

Advertisement

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, চানমারি খ্রিস্টানপাড়া বালুর মাঠের সামনে পলাশ ও সৌরভ চা পান করছিলেন। কয়েকটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!