[ দেশজুড়ে ]
আবাসিক হোটেলের ছাদে উঠতেই প্রাণ গেল শ্রমিকের
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক হোটেলের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতের নাম মনির মিয়া। ২৫ বছর বয়সী মনির জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের জাহের মিয়ার ছেলে। তিনি আলিফ আবাসিক হোটেলে কাজ করতেন।
মনিরের চাচাতো ভাই মফিজ মিয়া বলেন, সকালে কোনো কাজে হোটেলের ছাদে ওঠেন মনির। এ সময় ছাদের ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!