ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ৭ অক্টোবর ২০২২
রাজৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
ফাইল ছবি

মাদারীপুরের রাজৈরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শানেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার মোল্লাদি বাজিদপুর গ্রামের ৩০ বছর বয়সী পলাশ মাতুব্বর ও তার স্ত্রী ২৫ বছরের আফরোজা।

স্থানীয়দের বরাত দিয়ে মস্তফাপুর হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, বরিশাল থেকে ছেড়ে আসে গ্রিন লাইন পরিবহনের একটি বাস। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজৈরের শানেরপাড় এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!