ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ নেতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ৫ অক্টোবর ২০২২
মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ নেতার
নিহত আব্দুল আলিম তারা

জামালপুরের ইসলামপুরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম তারা নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের উপজেলার মোশারফগঞ্জ পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪৮ বছর বয়সী আব্দুল আলিম মেরুরচর ইউনিয়নের খেয়ারচর গ্রামের ধনু মিয়ার ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।

Advertisement

ইসলামপুর থানার এসআই আকরাম হোসেন জানান, মোশারফগঞ্জ এলাকায় পেট্রল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেলে হাইওয়ে রাস্তায় উঠছিলেন আব্দুল আলিম। এ সময় বিপরীত থেকে আসা অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!