‘ছাত্রদল প্রেস রিলিজ নির্ভর সংগঠনে পরিণত হয়েছে’
ছাত্রদল প্রেস রিলিজ নির্ভর সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলার তজুমদ্দিন উপজেলার ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজ।
রোববার দুপুরে তজুমদ্দিন প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলার দায় ছাত্রলীগের ওপর চাপিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের দেওয়া প্রেস রিলিজের তীব্র প্রতিবাদও জানানো হয়।
লিখিত বক্তব্যে সভাপতি সাইফুদ্দিন সবুজ দাবি করেন, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলী ফরাজী বাড়ির খোরশেদ কাজীর সঙ্গে তার চাচাতো ভাই আবদুর রবের একটি সুপারি বাগানের মালিকানা নিয়ে বিরোধ চলছিল। গত ৭ অক্টোবর সকালে খোরশেদ কাজী গংরা বাগানে সুপারি পাড়তে গেলে এ সময় একই বাড়ির আবদুর রব ও তার স্বজনরা বাধা দেয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে খোরশেদ কাজীর ছেলে ও ছাত্রদলের কর্মী কাজী হুমায়ুন আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে এবং প্রতিপক্ষের আরেক ছাত্রদল কর্মী হোসেন লালমোহন হাসপাতালে চিকিৎসা নেয়। এ ঘটনায় দুইপক্ষের অন্তত ৮ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়। পরে ঐ দিনই ছাত্রদলের কর্মী কাজী হুমায়ুনের বড় ভাই তজুমদ্দিন থানায় একটি মামলা করেন। এরপর ঐ মামলায় পুলিশ প্রতিপক্ষের ছাত্রদল কর্মী হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
.png)
অন্যদিকে, গত ৭ অক্টোবর (শুক্রবার) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত ‘ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ’ শিরোনামে একটি প্রেস রিলিজ বিভিন্ন অনলাইন ও ফেসবুকে আপলোড করে। এর প্রেক্ষিতেই মূলত রোববার সকালে তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করে।