ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়লেন মা, বাঁচাতে গিয়ে ছেলে নিখোঁজ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ১০ অক্টোবর ২০২২
চলন্ত লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়লেন মা, বাঁচাতে গিয়ে ছেলে নিখোঁজ 
কোস্ট গার্ড ও নৌ-পুলিশের উদ্ধার অভিযান শুরু। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চ থেকে লাফিয়ে পড়া মাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়েছেন ছেলে।  

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে বলে গজারিয়ায় নৌ-পুলিশ ফাঁড়ির এসআই রিয়াজুল জান্নাত জানান। 

কোস্ট গার্ড সদস্যরা জানান, লঞ্চে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে নাইম হোসেনের সঙ্গে রাগ করে চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দেন জামেরুন বেগম। এ সময় মাকে বাঁচাতে ছেলেও চলন্ত লঞ্চ থেকেই মেঘনায় ঝাঁপ দেয়। 

Advertisement

এ ঘটনায় লঞ্চটি থামানো হলে সাঁতার কেটে ভেসে থাকা জামেরুন বেগমকে উদ্ধার করা গেলেও ছেলে নাঈম সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। 

নিখোঁজ নাঈমের বাড়ি শরীয়তপরের সখীপুরে; তার বাবার নাম আক্তার হোসেন। 

এসআই রিয়াজুল জান্নাত জানান, এই ঘটনার পরই কোস্ট গার্ড ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। কোস্ট গার্ড পাগলা স্টেশনের দুটি উদ্ধারকারী দল এবং একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। কিন্তু স্রোতের মধ্যে মেঘনায় ডুবে যাওয়া যুবকের সন্ধান পাওয়া যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!