ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রসূতির কোলজুড়ে একসঙ্গে ৪ সন্তান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫, ১১ অক্টোবর ২০২২
প্রসূতির কোলজুড়ে একসঙ্গে ৪ সন্তান
চার নবজাতকের সামনে চিকিৎসকরা

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। সোমবার রাতে জেলা শহরের লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে সন্তান প্রসব করেন তিনি। এর মধ্যে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

প্রসূতির নাম রিপা বেগম। ২১ বছর বয়সী রিপা জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের ধীতপুর এলাকার সাগর মিয়ার স্ত্রী। তার স্বামী পেশায় কৃষক।

হাসপাতালে গাইনি চিকিৎসক শারমিন সুলতানা বলেন, আগে প্রসবের সময় প্রথম সন্তান মারা যায় রিপার। এরপর গর্ভবতী হলে আমার তত্ত্বাবধানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এর মধ্যেই তিনি করোনা পজিটিভ হন। পরে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়। রিপার স্বজনরাও আমার কথা শুনেছেন।

Advertisement

তিনি আরো বলেন, সোমবার বিকেলে প্রসবব্যথা শুরু হলে রিপাকে লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে আনেন পরিবারের সদস্যরা। প্রথমে স্বাভাবিকভাবে তিনি কন্যাসন্তান প্রসব করেন। এরপর লেভার পেইন না বাড়ায় আমার ও জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) শাকির রহমানের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরো তিনটি ছেলে জন্ম দেন তিনি। মা ও সন্তানরা ভালো আছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!