ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল ছোট্ট হিরার

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ১১ অক্টোবর ২০২২
জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল ছোট্ট হিরার
শিশু হিরার মায়ের আহাজারি

মাগুরার মহম্মদপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হিরা নামে তিন বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার ওই শিশুর চাচা আলীম মোল্লা ও ফারুক মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হিরা ওই উপজেলার হিরু মোল্লার মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

নিহত শিশুর মা বন্যা খাতুন বলেন, সন্ধ্যায় হিরাকে ভাত খাওয়াচ্ছিলাম। এরই মধ্যে ঘরের পাশে টিউবওয়েলে পানি আনতে যাই। ফিরে এসে দেখি হিরা নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে ময়লার মধ্যে হিরার লাশ দেখতে পাই।

Advertisement

ওই শিশুর বাবা হিরু মোল্লা বলেন, আমরা মোট পাঁচ ভাই। জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে ভাইদের সঙ্গে আমার বিরোধ চলে আসছে। এরই জেরে হিরাকে কুপিয়ে হত্যা করেছে তারা। 

মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) বোরহানুল ইসলাম বলেন, মামলার পর তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার পর ওই শিশুর চাচা আলীম মোল্লা ও ফারুক মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাকি দুই ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, নিহত শিশুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!