ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গলায় বাঁশ ঢুকে কিশোর নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ১২ অক্টোবর ২০২২
গলায় বাঁশ ঢুকে কিশোর নিহত
ছবিতে সিয়াম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে সিয়াম নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার সকালে ঈশ্বরগঞ্জে উপজেলার লাটিয়ামারি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার ভাটিচর নওপাড়া গ্রামের মো. আক্তারুজ্জামান শরাফতের ছেলে। সিয়াম স্থানীয় উচাখিলা স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিল সিয়াম। ঐ পথে লাটিয়ামারি বাজারে একটি টমটম থেকে বাঁশ নামানো হচ্ছিল। এ সময় একটি বাঁশের ধারালো অংশ সিয়ামের গলায় ঢুকে যায়। পরে স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!