ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে পিকআপভ্যানের ধাক্কায় কিশোর নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ৮ জুলাই ২০২১
ফেনীতে পিকআপভ্যানের ধাক্কায় কিশোর নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞার সিলোনিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. আমির হোসেন নামে এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে ফরহাদ নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে।

নিহত আমির নোয়াখালীর মাইজদীর খলিফার হাটের আবদুল মজিবের ছেলে। সে দাগনভূঞার বারাহী গোবিন্দ এলাকায় থাকত। বুধবার বিকেলে সিলোনিয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ফরহাদের বাড়ি জায়লস্কর ইউপিতে।

জানা যায়, বিকেলে সিলোনিয়া এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই আমির হোসেন নামে মোটরসাইকেল আরোহী ওই কিশোর নিহত হয়। অপর আহত কিশোরকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।

Advertisement

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, আহত ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগায় উন্নত চিকিৎসকার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!