বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। এর আগে, বুধবার কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের লোকমান মুন্সির ছেলে কাজল হোসেন, ফরিদপুরের সালথা উপজেলার চর কামদিয়া গ্রামের সাদেক খানের ছেলে মাসুদ খান, বাচ্চু খান ও মাসুম খান, একই জেলার নগরকান্দা উপজেলার ছাগলদিহি গ্রামের মুজিবর রহমানের ছেলে শাহীন শেখ, বোয়ালমারী উপজেলার হরিহার নগর গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে সবুজ মোল্লা এবং জয়নুদ্দিন মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা।
.png)
কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, গত ২২ আগস্ট বগুড়া থেকে আটটি গরু কিনে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন গরু ব্যবসায়ীরা। পথে ঐদিন রাত ১২টা ৪৫মিনিটের দিকে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর বালিয়াপাড়া ব্রিজ এলাকায় ট্রাকসহ গরু ডাকাতি করেন ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে গরু ডাকাতির সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু ডাকাতির কথা স্বীকার করেছেন তারা। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।