ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ১৪ অক্টোবর ২০২২
ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ 
মাদারীপুর জেলার মানচিত্র: ফাইল ফটো

মাদারীপুরের কালকিনি উপজেলার মাতৃছায়া ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের এক চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।

মৃতের স্বজনদের দাবি, অন্তঃসত্ত্বা গৃহবধূ শ্রাবনীকে গত ২২ সেপ্টেম্বর সিজারিয়ান অপারেশন করা হয়। পরে গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে ঐ গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে মৃতের পরিবারের দাবি অপারেশনের সময় চিকিৎসক জিএম রিয়াজ রহমানের ভুল চিকিৎসায় শ্রাবনীর মৃত্যু হয়েছে।

মৃত গৃহবধূর স্বামী ইউনুস অভিযোগ করে বলেন, আমার স্ত্রীকে মাতৃছায়া ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে অপারেশন করেন ডা. জিএম রিয়াজ রহমান। আর তার ভুল চিকিৎসার জন্য আমার স্ত্রী মারা গেছে। আমি ঐ ডাক্তারের বিচার চাই। আমি ডাক্তারের ও ক্লিনিকের নামে মামলা করব। 

Advertisement

ডা. জিএম রিয়াজ রহমান বলেন, আমি ঐ গৃহবধূকে মাতৃছায়া ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে অপারেশন করেছি। তবে কোনো ধরনের ভুল চিকিৎসা হয়নি। আমি আমার দায়িত্ব সঠিকভাবেই পালন করছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, মৃত গৃহবধূর পরিবার মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!