আটক যুবকের নাম নয়ন। ৩৫ বছর বয়সী নয়ন বগুড়া সদরের সেউজগাড়ী রেল কলোনি এলাকার বাসিন্দা। তার বাবার নাম বাবলু।

.png)
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ নয়নকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।