[ দেশজুড়ে ]
মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ কিশোরের
প্রতীকী ছবি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পিকআপের ধাক্কায় জিয়াম ও রনি নামে দুই কিশোর নিহত হয়েছেন।
শনিবার সকালে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সুদূরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াম একই ইউনিয়নের রামনাথেরপাড়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে এবং রনি আরজু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জিয়াম ও রনি ঐ এলাকার রাস্তায় হাঁটছিলেন। এ সময় একটি পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া পিকআপটি শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!