[ দেশজুড়ে ]
উখিয়ায় সন্ত্রাসীদের হামলায় ২ রোহিঙ্গা নেতা নিহত
নিহত দুই রোহিঙ্গা নেতা আনোয়ার ও ইউনুস- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্প ১৯নং এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্যাম্প ১৩নং এর এফ/২ ব্লকের বাসিন্দা সৈয়দ কাসিমের ছেলে মো. ইউনুস ও একই ক্যাম্পের এফ ব্লকের নেতা (হেড মাঝি) মো. আনোয়ার।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) মো. ফারুক আহমেদ।
.png)
তিনি জানান, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯নং এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে ২ রোহিঙ্গা নেতাকে ( মাঝি) কোপাতে থাকে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে সাবমাঝি ইউনুস মারা যান এবং হাসাপাতালে নেয়ার পথে হেডমাঝি আনোয়ার মারা যান।
ফারুক আহমেদ বলেন, সন্ত্রাসীরা সংখ্যায় ১৫-২০ জন ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে এপিবিএন এর ফোর্স মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!