ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ৩৪০৭ ইয়াবাসহ আটক ২

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৯, ১৬ অক্টোবর ২০২২
নেত্রকোণায় ৩৪০৭ ইয়াবাসহ আটক ২
উদ্ধারকৃত ইয়াবা- ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণায় তিন হাজার ৪০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শনিবার রাতে নেত্রকোণা পৌর শহরের রাজুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পৌর শহরের বাহিরচাপরা এলাকার মুকিত মিয়ার ছেলে আবুল খায়ের রাসেল এবং চট্টগ্রামের লোহাগড়া থানার ফারাঙ্গাচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মনির উদ্দিন।

পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা সদর থানা পুলিশ শনিবার রাতে পৌর শহরের রাজুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিন হাজার ৪০৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা।

Advertisement

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!