ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীত নেমেছে পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ১৯ অক্টোবর ২০২২
শীত নেমেছে পঞ্চগড়ে
কুয়াশাচ্ছন্ন সড়ক

হিমালয়ের কোলঘেঁষা জেলা পঞ্চগড়। অনেকটা আগেই এ জেলায় দেখা মেলে শীতের। বাড়ে তীব্রতাও। এরই মধ্যে টানা চারদিন ধরে পঞ্চগড়ে কমছে তাপমাত্রা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত ও ঘন কুয়াশা।

বুধবার ভোর ৬টার দিকে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কিছু কিছু জেলায় এখনো শীতের দেখা না মিললেও কয়েকদিন ধরেই উত্তরে লক্ষ্য করা গেছে এমন আমেজ। কুয়াশা ভেজা ঘাস আর ধান কিংবা গাছের ডগায় ফোটায় ফোটায় দেখা মিলছে শিশিরবিন্দুর। সূর্য ডোবার পর ঠান্ডাও বাড়তে থাকে বলে জানিয়েছেন এ জেলার বাসিন্দারা।

Advertisement

স্থানীয়রা জানায়, হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য জেলার চেয়ে পঞ্চগড়ে অনেকটা আগেই শীতের দেখা মেলে। এখানে নভেম্বর-মার্চ পর্যন্ত প্রচণ্ড শীত থাকে।

চা-শ্রমিক আলাল বলেন, ভোরে ঘুম থেকে উঠে দেখি ঘন কুয়াশা। শীতের তীব্রতাও ছিল বেশ। তবু পেটের টানে বাইরে বের হতে হচ্ছে। কাজ না করলে চুলায় আগুন জ্বলবে না।

কৃষক হেলাল মিয়া বলেন, দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই ঠান্ডা শুরু হয়। সকালে ঘাসের ওপর দিয়ে হাঁটাচলা করলে কাপড় ভিজে যায়। শীতের তীব্রতা বাড়তে থাকলে আমাদের মতো মানুষের কষ্ট বেড়ে যাবে।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, এবার আগেভাগেই শীত পড়তে শুরু করেছে। কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে খুব শিগগিরই তাপমাত্রা বাড়বে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!