মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নরসিংদীর পলাশ উপজেলার কেন্দুয়াব গ্রামে। এ ঘটনায় তানিয়া বেগমকে আটক করেছে পুলিশ।
তানিয়া বেগমের স্বামী মহসিন মিয়া জানান, তানিয়া বেগম গর্ভধারণের পর থেকে পেটে সাপ রয়েছে বলে আতঙ্কে থাকতেন। ২৪ দিন আগে একটি হাসপাতালে তানিয়া ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে নিজের সন্তানকে সাপ ভাবতেন। মঙ্গলবার সকালে আতঙ্কিত হয়ে ছেলেকে বাড়ির পাশে একটি ডোবায় ফেলে দেন। পরে বাড়িতে এসে বলে সাপ ফেলে দিয়ে আসছি। এরপর ডোবা থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
তিনি আরো জানান, তার মানসিক সমস্যা আছে। এ বিষয়ে অনেকবার ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার বলেছিলেন, সুস্থ হতে কিছু দিন সময় লাগবে। কিন্তু সে যে এরকম কাজ করবে তা ভাবতেও পারিনি।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তানিয়া বেগমকে আটক করেছে পুলিশ।