ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৬, ১৩ জুন ২০২২
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
ট্রেনের ধাক্কায় মৃত্যু: প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জমিলা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার শ্রীরামপুর রেলগেইটের পূর্বপাশে উত্তর পাড়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জমিলা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পায়পুরা ইউনিয়নের বৈরহাট এলাকার মৃত মনহর মিয়ার মেয়ে। নিহতের পরিচয় শনাক্ত করেন তার বোন সাহেরা খাতুন।   

নিহতের বোন সাহেরা খাতুন ও স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা দুই বোন শ্রীরামপুর উত্তর পাড়া এলাকার কালু মিয়ার বাড়িতে দীর্ঘ ২৫ বছর ধরে ভাড়ায় বসবাস করছেন। তারা ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন।

Advertisement

সোমবার বিকেলে জমিলা কাজ শেষে বাসায় ফেরার জন্য রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল জানান, শ্রীরামপুর রেলগেট সংলগ্ন ট্রেনে কাটাপড়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

মেথিকান্দা রেলস্টেশনের মাস্টার মো রেদোয়ান জানান, এখন পর্যন্ত এ ঘটনা সম্পর্কে অবগত নই। সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ৪ টা ২৪ মিনিটে মেথিকান্দা স্টেশন অতিক্রম করেছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!