[ দেশজুড়ে ]
নরসিংদীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক
আটককৃতরা-ছবি ডেইলি বাংলাদেশ
নরসিংদীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর বাদুয়ারচর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এ সময় তাদের কাছে থেকে ২টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রায়পুরা উপজেলার নুর মোহাম্মদ (৪০), হাজীপুর ইউনিয়নের হাসান (১৭), একই এলাকার হৃদয় মিয়া (১৭), ফাহিম হাসান নাফিজ (১৬), বীরপুর এলাকার শরীফ মিয়া (১৭), সাজ্জাদ হোসেন (১৯) ও ফয়সাল মিয়া (১৭)।
.png)
নরসিংদী সদর মডেল থানার ওসি ফিরুজ তালুকদার জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। আজ বাদুয়ারচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!