ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৪

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ৪ জুন ২০২২
নরসিংদীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৪
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় পিকআপ

নরসিংদীর রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কায় চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার দুপুরে রায়পুরার হাসনাবাদ লেভেলক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ও যাত্রীবাহী পিকআপে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। 

গুরুতর আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা যান।

নিহতরা হলেন- নেত্রকোনা পূর্বদলা উপজেলার কালিহর মাইজপাড়া গ্রামের চান মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), একই এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে শাহিন (২৭) একই এলাকার ইব্রাহিম খান এর ছেলে আনিস খান (২৬) ও একই এলাকার কালা মিয়ার ছেলে আনোয়ারুল (২৬)।

Advertisement

আহতরা হলো- উপজেলার কালিহর মাইজপাড়া গ্রামের শাজাহান ও পিকআপচালক গোপালগঞ্জের সজিব।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, শনিবার দুপুর দেড়টর দিকে একটি পিকআপ রায়পুার উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে নরসিংদীর দিকে ফিরছিল। ওই সময় ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। ট্রেনটি আমিরগঞ্জের হাসনাবাদ লেভেলক্রসিংয়ে পৌঁছালে পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসাপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন ও অজ্ঞাত আরো একজনের মৃত্যু হয়।

দুর্ঘটানায় আহত শাজাহান বলেন, রায়পুরার রাধাগঞ্জ বাজারে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে ফিরছিলাম। এর মধ্যে দুর্ঘটনা। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। 

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই কাদির বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। 

নরসিংদী রেল পুলিশের এসআই ইমায়েদুল জাহেদী জানান, মরদেহ উদ্ধার করে প্রথমে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। পরে মর্গে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!