ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ১৪ মে ২০২২
নরসিংদীতে অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
অটোরিকশা চোর চক্রের গ্রেফতারকৃত ৪ সদস্য-ছবি ডেইলি বাংলাদেশ

নরসিংদীর বেলাবতে আন্তজেলা অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার বেলাব উপজেলা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আমলাব ইউনিয়নের আমলাব গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মো. রকিব মিয়া, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চৈতনকান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইয়াসিন, মৃত আ. গফুরের ছেলে আনোয়ার ও একই থানার বিশনন্দী গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে মো. ইব্রাহীম।

শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ জানান, গত ১৬ এপ্রিল বেলাব উপজেলার পাহাড় উজিলাব গ্রামের রইছ উদ্দীন নামে এক ব্যক্তি উজিলাব বাজারের জামে মসজিদের কাছে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি রেখে নামাজ পড়তে যায়। এ সময় এই অটোরিকশাটি চুরি করে রাকিবসহ কয়েকজন।

Advertisement

এ ঘটনায় ইদ্রিস মিয়া রাকিবসহ কয়েকজনকে আসামি করে ৯ মে নরসিংদী আদালতে একটি মামলা করেন। ঐ মামলা বেলাব থানায় তদন্তে আসলে বেলাব থানার এসআই মো. নাইমুল ইসলাম মামলার আসামি রকিবকে গ্রেফতার করেন। পরে রকিবের দেওয়া তথ্যানুযায়ী বাকি সহযোগীদের আড়াইহাজার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরিকৃত অটোরিকশাসহ গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!