বুধবার বিকেলে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ মামলার রায় দেন। এ সময় অপরাধ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলায় পাঁচ আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাজারুল ইসলাম মজনু, মাছিম শেখ ও জসিম শেখ। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- হোসেন হাওলাদার, মনজুর আলী, সাইদুর হোসেন হাওলাদার, সূর্য মাতুব্বর, ফয়েজ শেখ এবং সুজাল মাতুব্বর।
.png)
জানা যায়, ২০০৩ সালের ১৯ অক্টোবর মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরাতন রাজার হাট বাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদারের মেজো ভাই রাজ্জাক হাওলাদারকে প্রকাশ্যে দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা করেন প্রতিপক্ষ লুৎফর খালাসী ও তার সমর্থকরা। পরদিন ২০ অক্টোবর নিহতের স্ত্রী সেলিনা খানম বাদী হয়ে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় ২০০৫ সালের ৩ নভেম্বর মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান ১৯ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। পরে বাদীপক্ষ মামলায় নারাজি দিলে আরো চার আসামিকে অন্তর্ভুক্ত করা হয়। বিচার কাজ চলাকালে মোট নয় আসামি মৃত্যুবরণ করেন।
মাদারীপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) এসব তথ্য নিশ্চিত করেছেন।