বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইফতেখার বিন আজিজ। সাজাপ্রাপ্ত ইব্রাহীমকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা।
সরকার পক্ষের আইনজীবী ছিলেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট রাসেল আহম্মদ খান। তিনি জানান, আটজন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় দেন।
.png)
জানা যায়, ২০১৫ সালে ৩ মার্চ বাজার থেকে বাবা সদায় কিনে শিশুটিকে বাড়ি পাঠান। সন্ধ্যা হয়ে যাওয়ায় পথিমধ্যে ইব্রাহীম ওই শিশুকে আটকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করে বাড়ি গিয়ে বললে মাসহ আত্মীয়রা শিশুটিকে বাবার কাছে বাজারে নিয়ে যাওয়ার পথে ইব্রাহীমকে পেয়ে স্থানীয়রা আটক করে। অন্যদিকে শিশুটিকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। শিশুর বাবা বাদী হয়ে ওইদিন আটপাড়া থানায় ওই যুবককে আসামি করে মামলা দায়ের করেন। ওই বছরের ২৩ জুন পুলিশ আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে।
এদিকে রায়ের পর আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।