[ দেশজুড়ে ]
চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো ক্যাঙারু-লামা, আসছে সিংহ-ম্যাকাও
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম চিড়িয়াখানাকে নতুন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। প্রাণীকূলে যুক্ত হতে যাচ্ছে অনেক নতুন নতুন প্রাণী। এরই ধারাবাহিকতায় নেদারল্যান্ডস থেকে শুক্রবার ভোরে এ চিড়িয়াখানায় এসে পৌঁছেছে ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা।
এরই মধ্যে সকাল ১০টায় নতুন আসা প্রাণীগুলো সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে। এসব প্রাণী অনেক দর্শনার্থী টানবে এমনটিই প্রত্যাশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের।
এ ব্যাপারে চট্টগ্রাম চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা আমদানি করা হয়েছে।চিড়িয়াখানায় আরো নতুন প্রাণী আসবে। দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া সিংহ, ছয়টি ম্যাকাওসহ অন্য প্রাণী আসবে। সব মিলিয়ে নতুন প্রাণী আনার জন্য ১ কোটি ৬৯ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চিড়িয়াখানা
লিংক সফলভাবে কপি হয়েছে!