নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর চরপাড়া গ্রামের জামাল শেখের মেয়ে ২৫ বছরের মাহবুবা ইয়াসমিন ও বেড়া উপজেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের আনসার আলীর ছেলে ৩০ বছরের ফরমান আলী। তারা সম্পর্কে দুলাভাই-শ্যালিকা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ঢাকার একটি এনজিওতে চাকরি করতেন ফরমান ও মাহবুবা। শুক্রবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে তারা কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। ভিটাপাড়া এলাকায় পৌঁছালে রাতের কোনো এক সময় তাদের চাপা দেয় বাস। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)