ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে মা ইলিশ ধরায় ৫১ জেলে গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ২৪ অক্টোবর ২০২২
চাঁদপুরে মা ইলিশ ধরায় ৫১ জেলে গ্রেফতার
গ্রেফতাররা। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৫১ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এরমধ্যে ২৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও বাকি ২২ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় পদ্মা-মেঘনার সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষিচর, চিরারচর, মিনি কক্সবাজার, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ১৪টি নৌকা, একটি স্প্রিডবোর্ট, ৯১ লাখ ২২ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল ও ১৪৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

নিয়মিত মামলা আটকরা হলেন- সোহাগ শেখ, সুজন শেখ, ফরহাদ দর্জি, মোস্তফা প্রধানিয়া, সাইফুল ইসলাম, ফয়সাল খান, জাহাঙ্গীর হোসেন, নাজমুল হোসেন, দেলোয়ার হোসেন, সাইফুল, মহিউদ্দিন, জাহাঙ্গীর হোসেন, কাশেম ব্যাপারী, শাহজালাল সরকার, নজির বেপারী, ইউনুস মিজি, রাসেল বেপারী, রানা বেপারী, রাবিব বেপারী, মানিক দেওয়ান, রহমত আলী প্রধানিয়া, মোহাম্মদ আলী দেওয়ান। তাদের বিরুদ্ধে ৪টি নিয়মিত মামলা করেছে পুলিশ।

Advertisement

মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তরা হলেন- তোফায়েল, শওকত আকন্দ, জাহাঙ্গীর গাজী, রফিক পাটোয়ারী, সাদ্দাম , শুক্কুর খান,  আ. গনি, আলা উদ্দিন, রিয়াদ,  রিয়াদ খান, নাছির গাজী, আক্তার, জুয়েল গাজী, বাবুল পেদা , মানিক বেপারী, ইয়াছিন, জিয়াউর রহমান, ইব্রাহীম বেপারী ও হানিফ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।

চাঁদপুর নৌ-থানার ওসি কামরুজ্জামান বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, হরিনা, মাঝির বাজার, লক্ষ্মীরচরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। এসময় পৃথক স্থান থেকে ৫২ জেলেকে আটক করা হয়। এরমধ্যে ২০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৯ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুছলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!