দুপুরে হরিণা ফেরিঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন।
দণ্ডিতরা হলেন- মো. নাছির, মো. হাবিব, কাউসার হোসেন, মো. আল আমিন, শাহাদাৎ হোসেন ও মো. আক্তার। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউপির বহরিয়া এলাকায়।
.png)
হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেঘনা নদীর পশ্চিমপাড় ইব্রাহীমপুর এলাকা অভিযান পরিচালনা করে ৬ জেলেকে ইলিশ মাছ নিধন অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা নৌকা নদীতে ডুবিয়ে দেয়া হয় এবং উদ্ধার ১২ হাজার মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। দণ্ডিত ৬ জেলেকে জেলা করাগারে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডএম